ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস—১৮ ফেব্রুয়ারি নাগরিক টিভির পেজে স্বরাষ্ট্রমন্ত্রীর ছবিসহ একটি ফটোকার্ড প্রকাশিত হয় যার শিরোনাম ছিল: “দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী”।
মূলত এই ফটোকার্ডটির শিরোনাম পরিবর্তন করে বিভ্রান্তিকর দাবিটি ছড়ানো হচ্ছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন “৫ আগষ্ঠ সহ সকল মবের মামলা করতে পারবে।” তবে ডেইলি বাংলা টাইমসের যাচাইয়ে দেখা গেছে, নাগরিক টিভির এই ফটোকার্ডটি ভুয়া।এ বিষয়ে নাগরিক টিভির নিউজরুম এডিটর রাইসুল নয়ন বলেন, আলোচিত ফটোকার্ডটি তাদের তৈরি নয়, এটি ভুয়া। তারা এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি।
সুতরাং, ৫ আগস্টসহ সকল মবের মামলা করা সংক্রান্ত নাগরিক টিভির লোগোযুক্ত ফটোকার্ডটি ভুয়া।
ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস factcheck.dailybanglatimes.com