ফ্যাক্ট চেক- সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও গ্রুপ থেকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে উদ্ধৃত করে একটি বক্তব্য এখন টিভির লোগো সংবলিত ফটোকার্ডসহ বারবার পোস্ট করতে দেখা যাচ্ছে। সেখানে সেনাপ্রধানকে উদ্ধৃত করে বলা হয়েছে, “আপনারা ভোট দিয়ে দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের সংসদে পাঠাবেন—আর তারপর আমাদের কাছে নিরাপত্তা চাইবেন? এটা কেমন কথা?”
তবে ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস এর যাচাইয়ে দেখা গেছে, ফটোকার্ডে প্রচারিত এই বক্তব্যটি ভুয়া।
সেনাপ্রধান এমন কোনো বক্তব্য দেননি। এ বিষয়ে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে
নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সঙ্গে হোয়াটসঅ্যাপে
যোগাযোগ করা হলে পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ দৌলা চৌধুরী
নিশ্চিত করেন, “এটি সম্পূর্ণ ভুয়া।”
এছাড়া এখন টিভির ফেসবুক পেইজ থেকেও জানানো হয়েছে, ভুয়া ফটোকার্ডটি
তাদের তৈরি নয়।
ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস