লোড হচ্ছে...
নির্ভুল তথ্য, নিরাপদ সমাজ
LIVE ফ্যাক্টচেক ডেইলি বাংলা টাইমস -তে স্বাগতম। যাচাই ছাড়া সংবাদ শেয়ার করবেন না...
Logo
Logo

ফলো করুন

তারেক রহমানকে জড়িয়ে দেশ টিভির নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

মিথ্যা (False)
বিশ্লেষণ:
🤖 AI Analysis Report:
Google Found: তারেক রহমানকে জড়িয়ে দেশ টিভির নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার
Confidence: 100%
তারেক রহমানকে জড়িয়ে দেশ টিভির নামে একাধিক ভুয়া ফটোকার্ড প্রচার

ফ্যাক্ট চেক-সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ছবি যুক্ত করে মূলধারার গণমাধ্যম দেশ টিভির লোগো ও ডিজাইন সংবলিত একাধিক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। এর মধ্যে একটি ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, ‘সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয় তারেক রহমান’। অপর ফটোকার্ডে দাবি করা হয়, ‘তারেক রহমানেই আস্থা রাখতে চায় বিনিয়োগকারী আন্তর্জাতিক সংস্থাগুলো’।

ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস এর অনুসন্ধানে জানা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে দেশ টিভি উল্লেখিত ফটোকার্ডগুলো প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় দেশ টিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে আলোচিত দাবিগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস।

অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিগুলোতে মূলধারার গণমাধ্যম দেশ টিভির লোগো রয়েছে। উক্ত তথ্যাবলীর সূত্র ধরে দেশ টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, দেশ টিভির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, দেশ টিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডগুলোর শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

‘সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনপ্রিয় তারেক রহমান’ শিরোনাম ব্যবহার করে দেশ টিভির নামে যে ফটোকার্ডটি প্রচার করা হয়েছে সেটি দেশ টিভি প্রকাশ করেনি। তবে, দৈনিক যুগান্তরের ওয়েবসাইটে গত ১৮ জানুয়ারি ‘বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের তালিকায় স্থান করে নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সামাজিক মাধ্যম বিশ্লেষণকারী আন্তর্জাতিক ওয়েবসাইট ‘সোশ্যাল ব্ল্যাড’ প্রকাশিত শীর্ষ ১০০ ফেসবুক কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তিনি ৬৩তম অবস্থানে রয়েছেন।

বিশেষ বিষয় হলো, এই র‍্যাঙ্কিংয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও পেছনে ফেলেছেন। ট্রাম্পের অবস্থান তারেক রহমানের চেয়ে চার ধাপ পেছনে…। সুতরাং, তারেক রহমানকে জড়িয়ে দেশ টিভির নামে প্রচারিত উল্লেখিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র Desh TV – Facebook Page Desh TV – Website Desh TV – YouTube Channel Daily Jugantor – বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান, পেছনে ফেললেন ট্রাম্পকে ফ্যাক্ট চেক-ডেইলি বাংলা টাইমস